যশোর প্রতিনিধি
(২৩ আগষ্ট ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ মোঃ আজাহারুল ইসলাম, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬.৫০ ঘটিকায় যশোর শার্শা থানাধীন খাজুরা সাকিনস্থ মোঃ হবিবার রহমান(৫৭), পিতা-মৃত আব্দুল বারিক এর নির্মানাধীন একতলা বসতবাড়ির মধ্যে হতে আসামী ১। মোঃ হবিবার রহমান(৫৭), পিতা-মৃত আব্দুল বারিক, মাতা-মৃত রোকেয়া বেগম, সাং-খাজুরা, থানা-শার্শা, জেলা-যশোরকে ৩৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলমতের মূল্য অনুমান ১,৪০,০০০/- টাকা।
এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ আজাহারুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
