
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোরে অবৈধ দখলদারকৃত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন্বিত ও টেকসই অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের পাশাপাশি দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বড় আকারের জরিমানার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাতে।
রোববার যশোর কালেক্টরেট সভা কক্ষে জেলা প্রশাসক জনাব আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুধুমাত্র উচ্ছেদ করার খরচ নেয়া হয় দলখদারদের কাছ থেকে। দৃষ্টান্তমূলক শাস্তি না থাকায় উচ্ছেদের পর আবারও বেদখল হচ্ছে সরকারি জমি।এই বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।দখলদার মুক্ত যশোর শহর গড়তে যা যা দরকার সেই সকল পদক্ষেপের বিষয়ে নজর দেওয়ার জন্য গতকাল কালেক্টরেট সভা কক্ষে জেলা প্রশাসনের একটি বিশেষ মিটিং বা সভা অনুষ্ঠিত হয়। যশোরে অচিরেই শহরের আশেপাশে অনেক অবৈধ স্থাপনা রয়েছে। এগুলো নির্মূল করা প্রশাসনের কাজ।