যশোর প্রতিনিধি
(০৩ জুলাই ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ রইচ আহম্দে, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২০.০৫ ঘটিকায়, চৌগাছা থানাধীন তিলকপুর সাকিন হইতে ধৃত আসামী ওসমান গনি লালটু (৩০) এর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। ওসমান গনি লালটু (৩০), পিতা- শাহাদত আলী, মাতা- রশিদা বেগম, সাং- তিলকপুর পশ্চিমপাড়া, থানা- চৌগাছা, জেলা- যশোর, ২। মোঃ মশিয়ার রহমান (৩৫), পিতা- আব্দুল মোমিন, মাতা- আমেনা বেগম, সাং- বড় কাকুড়িয়া, থানা- চৌগাছা, জেলা- যশোর দ্বয়কে ১৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৬০,০০০ /- টাকা।
এ সংক্রান্তে এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
