
বানারীপাড়া প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বানারীপাড়া পৌর যুবদলের আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিকাল ৪ টায় পৌর যুবদলের আহবায়ক কাইয়ুম উদ্দিন ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা। পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সজল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মিলাদে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার, সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাসুম সরদার, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন মল্লিক, পৌর যুব দলের সদস্য সচিব জাহিন খালাসী, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শেখ, ইকবাল হোসেন নিশাত, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হাওলাদার, পৌর আহবায়ক রনি খান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে পৌর ছাত্রদলের আহবায়ক রনি খানের তত্ত্বাবধানে ও ছাত্রদল নেতা সজিব হাসান মাঝির নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায় রফিক সরদার, পৌর যুবদল নেতা রাজু মোল্লা,রাশেদ ফকির, ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান পারভেজ, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক অনিক মৃধা, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাঈম ইসলাম রেজা, বিএনপি নেতা কাওছার আহমেদ খান সজীব বিশাল এক মিছিল সহকারে সবার স্থলে উপস্থিত হন। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির আহবায়ক শাহ আলম মিয়ার অসুস্থতায় ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।