
রাঙ্গাবালী, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম খোকন হাওলাদার (৪০)। তিনি গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের মৃত মতলেব হাওলাদারের ছেলে।
পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরমÐল লঞ্চঘাট এলাকায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী খোকন হাওলাদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।