নিজস্ব প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নবনির্মিত রাঙ্গামাটি খ্রীস্টিয়ান ট্রাইবেল বয়েস ছাত্রাবাস শুভ-উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা।
এসময় বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব তুষিত চাকমা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, খ্রীস্টিয়ান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সহকারী প্রকৌশলী জনাব মো: খোরশেদ আলম, সাংবাদিকবৃন্দ, খ্রীস্টিয়ান ট্রাইবেল বয়েস ছাত্রাবাস এর পরিচালক ও অন্যান্য প্রতিনিধিসহ সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
