উজ্জল চক্রবর্তী
রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ১০০ গ্রাম হেরোইন সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শিমুলকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শিমুল (২৮) সে দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়ার মৃত খলিল চৌধুরীর ছেলে।
মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১ টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার (ওসি) স্বপন কুমার মজুমদার।
এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে পোড়াভিটা তিন রাস্তার মোড় থেকে ১০০ গ্রাম হেরোইন সহ শিমুলকে গ্রেপ্তার করে।
এ বিষয় ওসি বলেন, মাদক ব্যবসায়ী শিমুল একজন কুখ্যাত মাদক অতি চতুর হওয়ায় তাকে আগে অনেক চেষ্টা করেও গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। সে মূলত পোড়াভিটা এলাকার ছোট ছোট মাদক ব্যাবসায়ীদের দিয়ে মাদক বিক্রি করান। পূর্বে তার বিরুদ্ধে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
