উজ্জ্বল চক্র বত্তী রাজবাড়ী প্রতিনিধী ঃ
রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ১৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৮জুন, রবিবার দিবাগত রাতে গোয়ালন্দ উপজেল উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুলসীঘাটা (রামকান্তপুর) এলাকার আব্দুল মালেক মুন্সীর ছেলে মো. সবুজ মুন্সী (২৮), একই এলাকার মো. হারুন মোল্লার ছেলে অনিক মোল্লা(২৫) ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকার মৃত কমল শেখের ছেলে মো. ইমরান শেখ(২৬)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ পতিতালয়ের ভেতর থেকে ১৫ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
