
তানিয়া সুলতানা
রাজাপুর ,ঝালকাঠী
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দি নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিলের দাবিতে ঝালকাঠির রাজাপুরে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির ব্যানারে এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। কালো পতাকা মিছিলটি শহরের বাঘরি বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ্কইস্থানে এসে শেষ হয়। পরে সমবেত নেতাকর্মীরা একটি পথসভা করে।
এসময় রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথ, প্রচার সম্পাদক ও সাবেক ছাত্র নেতা গোলাম মোস্তফা সিকদার, যুবনেতা মোস্তফা নিপু, সজল সিকদারসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।