
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আবুল বাশার হত্যা মামলায় মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মঠবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাউথপুর গ্রামের মো. তরিকুল ইসলাম তারেক (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর সাউথপুর নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তরিকুল ইসলাম তারেক উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউথপুর এলাকার মৃত অঅব্দুল আজিজ হাওলাদারের বড় ছেলে। ছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইসমাইল হোসেন।
পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি মঠবাড়ি ইউনিয়নের দক্ষিন সাউথপুর এলাকায় প্রকাশে ছুরি দিয়ে কুপিয়ে নৃসংশ ভাবে হত্যা করে আবুল বাশার নামে এক রাজমিস্ত্রীকে। ঐ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদি হয়ে নাজমুল ও রাতুল এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি নাজমুলকে র্যাব-৮ ঢাকার গাজীপুর থেকে গ্রেফতার করে পুলিশে সোর্প করে। নাজমুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে তরিকুল ইসলাম তারেকের নাম হত্যার হুকুমদাতা হিসেবে প্রকাশ করেন। নাজমুলের স্বীকারোক্তি অনুযায়ী এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে৷
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, মামলার আসামি নাজমুলকে জিজ্ঞাসাবাদ করায় হত্যার হুকুমদাতা হিসেবে তরিকুল ইসলাম তারেকের নাম বলায় তাকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।