
সুলতান আহমেদ
প্রতিনিধি নওগাঁ।
অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে সারা দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে রাণীনগর উপজেলার কুনুজ বাজারে ব্যবসায়ী ও গ্রামবাসীদের উপস্থিতিতে রাণীনগর থানা ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ড নির্বাপনে দ্রুত করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
এতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নিজস্ব গাড়ি নিয়ে অগ্নিনির্বাপণের এই মহড়ায় অংশ নেন।
এসময় ফায়ার সার্ভিস কর্মিরা উপস্থিত এলাকাবাসিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে আগুন নেভাতে হয় সেই বিষেয়ে প্রশিক্ষণ দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মিরা তাদের জনসেবামূলক কর্মকাণ্ডের অগ্নি-দুর্ঘটনা মোকাবেলায়, ভূমিকম্প, বজ্রপাত বা হটাৎ বন্যা থেকে নিরাপদ থাকতে করণীয় বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন।
রাণীনগর উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একটি ছোট্ট দূর্ঘটনা আমাদের জীবনে ভয়াবহ ক্ষতি বয়ে আনতে পারে। আমরা একটু সচেতন হলেই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি। তাই অগ্নিনির্বাপণ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকটা জরুরি। তাহলে আমরা নিজেরাই নিজেদের সুরক্ষা দিতে পারবো।
তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনা রোধে বাংলাদেশ ফায়ারসার্ভিস কাজ করে যাচ্ছে। আমরা যে কোন মুহূর্তে জনগণকে সেবা দিতে প্রস্তুত রয়েছি। আপনাদের এলাকায় অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনায় সাথে সাথে আমাদের ফোন করবেন। ফোন করে অবশ্যই সঠিক ঠিকানা দিবেন। এ সময় তাদের সাথে যোগাযোগের জন্য ০১৯০১০২২২৭১ এই নাম্বারটি প্রদান করেন। তাছাড়া ৯৯৯ বা ১০২ এ ফোন করেও আপনারা ফায়ারসার্ভিসের সেবা নিতে পারেন বলে জানান। বিভিন্ন ধরনের দূর্ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে আমাদের এ মহড়া চলমান থাকবে।
এসময় রাণীনগর উপজেলা ফায়ার সার্ভিসের ফাইয়ার ফাইটার অফিসার মো: জিয়াউল ইসলাম সহ ফায়ার সার্ভিসের কর্মিরা উপস্থিত ছিলেন।