
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রিয় হাই স্কুল মাঠে (২৪জানুয়ারী) বুধবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক,আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক আলী, অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, সমাজ সেবক তোয়াহ, সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীগণ।