
একে আজাদ , রাণীশংকৈল প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) রাণীশংকৈলে বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও আ.লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানের নেতৃত্বে উপজেলা আ.লীগ কার্যালয় থেকে জাতীয় পতাকা সহ একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে। এটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরাস্তা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন পরিষদের সভাপতি সইদুল হক। সভায় বক্তব্য দেন, যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বক্তারা হানাদার মুক্ত দিবসের স্মৃতিচারণ করেন এসময় আ.লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ষড়জ শিল্পীগোষ্ঠী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় অধ্যাপক প্রশান্ত বসাক এর আগে দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও আ.লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান নেতৃত্বে নিজ উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন সড়কে জাতীয় পতাকা সহ একটি মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয় । এতে মুক্তিযোদ্ধা সন্তান সহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।