
(নগরকান্দা,ফরিদপুর প্রতিনিধি)
রাতের আঁধারে পূর্ব পরিকল্পিতভাবে চুরি করার উদ্দেশ্যে,
কাচারি ঘরে আগুন লাগিয়ে দেয়া হয়েছিলো এমনটি-ই মনে করছেন আগুনে ক্ষতিগ্রস্ত ভুক্ত-ভোগী পরিবার।
ফরিদপুরের,নগরকান্দা উপজেলার, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের, আটকোনিয়া গ্রামের,
মৃত মজিবুর রহমান টুকু মৌ-রির বাড়িতে ২১ অক্টোবর,রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।।
মুজিবুর রহমান টুকু মহোরির ছেলেরা সবাই ব্যবসায়িক সূত্রে দীর্ঘদিন যাবত
ঢাকা-তেই অবস্থান করায়,এই মুহূর্তে গ্রামের বাড়িতে তাদের মা ৬০-উর্ধ্ব ফাতিমা বেগম একাই বসবাস করছেন।।
আর এর-ই সুযোগ কে কাজে লাগিয়ে চুরি করার উদ্দেশ্যে,
কাচারি ঘরে আগুন দিয়েছিল চোর চক্র এমন-টি মনে করছেন- সে সময় বাড়িতে অবস্থান করা,মৃত মজিবুর রহমানের নাতি ও স্ত্রী ফাতিমা বেগম।।
আগুন লাগার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম ঘটনা স্থলে ছুটে আসেন।এবং স্থানীয় গ্রামবাসীর সাহায্যে আগুন নিভাতে সক্ষম হয়।।
সর্বশেষ
মুজিবুর রহমান টুকু মৌরির ছেলেরা বাড়িতে না থাকায় নিরাপত্তাহীনতার ভয়ে,
এ বিষয়ে এখনও কোন আইনি সহায়তা নেয়নি ভুক্তভোগী পরিবার।।