
সমাদ্দার শিক্ষক-ছাত্র মিলনায়তনে (টি.এস.সি.সি) আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের উদ্যোগে ‘ চাকরি কেন্দ্রীক উন্মুক্ত আলোচনা সভা ও ” বাংলাদেশ জিজ্ঞাসা ” শীর্ষক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরজ্ঞন
সমাদ্দার শিক্ষক-ছাত্র মিলনায়তনে (টি.এস.সি.সি) আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো.ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্টবিজ্ঞান বিভাগের প্রফেসর ড.মো. সুলতান মাহমুদ রানা, রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া, রাজশাহী মেট্রোপলিটন পুলিশর সহকারী পুলিশ কমিশনার মো.রুবেল হক, জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার মো. ফজলুল হক। এছাড়া ও রাবি পাঠক ফোরামের সাবেক সভাপতি ও ৪০ তম বিসিএস ( শিক্ষা) ক্যাডারে কর্মরত মো. ফজরে রাব্বী।
রাবি পাঠক ফোরামের সভাপতি মো. মাহামুদুল হাসানের সভাপতিত্বে বাংলাদেশ জিজ্ঞাসা শীর্ষক প্রতিযোগিতা,চাকরি কেন্দ্রীক উন্মুক্ত আলোচনা সভা, শুদ্ধ বাংলা উচ্চারণ- আবৃত্তি কোর্স ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের সনদপএ প্রদান এই তিনটি বিষয়ের উপর আলোচকরা আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মো. ফজলে রাব্বী বলেন, সমালোচনাকে পরিহার করে আত্মবিশ্বাসের সাথে স্বপ্নের পানে ছুঁটে যেতে হবে। যার স্বপ্ন যত বড় সে বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি।
এছাড়াও সহকারী পুলিশ কমিশনার মো.রুবেল হক বলেন, পড়ালেখা ও জ্ঞান অর্জন জীবনের উদ্দেশ্য হওয়া উচিত।পৃথিবীতে অন্যতম বিনিয়োগ হচ্ছে বই পড়া।যে যত পড়বে সে তত জানবে। যে যত জানতে সে তত জ্ঞানী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তিনটি গুণ হল, গবেষণা, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম। প্রথম দুটি বিষয়ে আমরা অবগত থাকলে ও তৃতীয় বিষয়ে আমরা সচেতন নই। জীবনে ভালো যায়গায় জন্য সহশিক্ষা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার জন্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন রয়েছে, যার মধ্যে অন্যতম হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম।নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে এই ধরণের ফোরামে যুক্ত থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী সেরা দশজনকে পুরস্কার প্রদান ও সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।