
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রায়পুরা উপজেলা বিএনপি।
শুক্রবার ( ১৬ আগস্ট) রায়পুরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী মুন্সির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ইফতেখার আহমেদ ইতু সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ।