
মোঃ রাশেদুল ইসলাম রাসেল
রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ ১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) পক্ষে গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আনসার আলী নেতৃত্বে রূপগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ছনি গ্রামে নৌকা মার্কার ভোটের প্রচারণায় বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসাধারণের মাঝে বিগত সময়ে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরেন, আওয়ামী লীগ নেতা আনসার আলী গণসংযোগে প্রচারণার সময় বলেন আমাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ যিনি ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীন সূর্য ছিনিয়ে আনার জন্য সর্বাত্মকভাবে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বাধীন বাংলাদেশ পুর্ণ গঠনে যার অবদান অবিস্মরণীয়, এই নারায়ণগঞ্জ ১ আসনের মানুষের কল্যাণের জন্য নিজেকে সর্বস্ব ভাবে বিলিয়ে দিয়েছেন প্রতি মুহূর্তে, যেকোনো সমস্যা নিয়ে তার দুয়ারে কেউ হাজির হলে কখনোই খালি হাতে ফেরেনি, আজকে নারায়ণগঞ্জ ১ আসনে যে উন্নয়নের জোয়ার বইছে তার অবদান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার আস্থা, বিশ্বাস আর ভরসার মানুষ নারায়ণগঞ্জ ১ আসনের জননন্দিত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ভাইকে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করবেন। গোলাম দস্তগীর গাজীর অসামান্য অবদানে এই অঞ্চলে যেমন হত্যা খুন ধর্ষণ চাঁদাবাজি অপরাধের মাত্রা শূন্যের কোথায় চলে এসেছে, ও উন্নয়নের যে রোল মডেলের হাওয়া বইছে এই অঞ্চলে সেই ধারাকে অব্যাহত রাখতে আগামী সাতই জানুয়ারি সারাদিন শুধু নৌকা মার্কায় ভোট দিবেন।
এ সময় এই গণসংযোগে উপস্থিত ছিলেন, রুপগন্জ ইউনিয়ন সাঙ্গঠনিক সম্পাদক ও আওয়ামী যুবলীগ নেতা জনাব, মোঃ মহন মিয়া,২ জনাব,মোঃ আশরাফুল ইসলাম ( মিঠু খন্দকার) সাবেক রুপগন্জ ইউনিয়নের ছাত্র লিগের সহ- সভাপতি, ৩ নং ওয়ার্ডের জনাব, মোঃ মুরাদ হাসান,১ নং ওয়ার্ডের বর্তমান সভাপতি ও আওয়ামি যুবলীগ নেতা,, জনাব মোঃ আবু তাহের মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড ও আওয়ামী যুবলীগ নেতা, প্রমুখ ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন।