
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব
পৌরসভা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের বাড়িতে সন্ত্রাসীরা
গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জাফর আলী
নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার
রাতে তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় যুবদল নেতা শফিকুল
ইসলামের নিজ বাড়িতে। যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক
জানায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রিয়াজ দীর্ঘদিন ধরে তার কাছে
চাঁদা দাবি করে আসছিলেন। দাবি করা চাঁদা দিতে অস্বীকৃতি
জানালে তাকে হত্যার হুমকি দেয় রিয়াজ। এরই ধারাবাহিকতায়
শনিবার রাত ৯ টার দিকে রিয়াজের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন
সন্ত্রাসী তার বাড়িতে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এ সময় জাফর
আলী নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়। পরে আহত জাফর আলীকে উদ্ধার
করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী
ইসলাম বলেন, তারাব পৌর যুবদল নেতা শফিকুল ইসলাম বাড়িতে
সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে
পুলিশ। অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।