
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় মসজিদ কমিটির দ্বন্দ্বে ০২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ অংকন ভূইয়া (২৩), পিতা- মোঃ হিরো ভূইয়াকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে একই এলাকার বাসিন্দা শুক্কুর আলী মোল্লা(৬০) ও তার ছেলে সনেট মোল্লা (৩৬)।
গুরুতর আহত অবস্থায় মোঃ অংকন ভূইয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
ভুলতা ইউনিয়নের ছাত্রদলে দলের দুই পক্ষের মধ্যে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।