
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের উপহার, বিজয় মেলাসহ নানা বর্ণাঢ্য জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই আয়োজন করা হয়৷ এসময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির,এড গোলজার হোসেন, সরকারি কমিশনার ভূমি তরিকুল আলম, সহকারী কমিশনার ভূমি পূর্বাচল সার্কেল ওবায়দুর রহমান সাহেল, সহকারি পুলিশ সুপার ‘গ’ সার্কেল মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী প্রমূখ। এছাড়াও বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদেস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়ার নের্তৃত্বে বিজয়র্যালী ও আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন। এদিকে, আয়োজিত বিজয় মেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্কুল কলেজগুলোতে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে প্রতিটি পাড়া মহল্লায় যুবসমাজের উদ্যোগে বিভিন্ন খেলার আয়োজন করা হয়।