
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
আগামীকাল রোববার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। বাংলাদেশ রেলওয়ে জানিয়ে দিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবে, কোন তারিখের টিকিট বিক্রি করা হবে।
গত ১৩ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে; আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা ২টা থেকে।