করিম উল্লাহ বিশেষ প্রতিনিধি কক্সবাজার জেলা…………….
সদর থানাধীন লিংকরোড এলাকা হতে র্যাব-১৫ কর্তৃক একজন অপহৃত ভিকটিম উদ্ধার
গত ১৯/০২/২০২২ ইং তারিখে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পে জনৈকা মজুনা খাতুন (৩৫) অভিযোগ দায়ের করে যে, তার মেয়ে (১৩), সাং- নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্প, ব্লক/আই-৫২৬/০১ বাড়ি থেকে হারিয়ে গেছে। ভিকটিমের পরিবারের ধারণা কে বা কাহারা তার মেয়েকে জোড়পূর্বকভাবে অপহরণ করে থাকতে পারে। ঘটনাসূত্রে জানা যায়, গত ০৫/০১/২০২৩ খ্রীঃ তারিখ সকালবেলা ভিকটিম সেবা নেওয়ার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে যায়। পরবর্তীতে তার প্রয়োজনীয় কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা একজন মহিলা অসুস্থতার কথা বলে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ভিকটিমকে অনুরোধ করে। বর্ণিত পন্থা অবলম্বন করে অজ্ঞাত অপহরণকারী মহিলা ভিকটিমকে ফুসলিয়ে একটি অটো-রিকশায় উঠে এবং অপহরণ করতঃ অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে দিন শেষে রাত হওয়ার পরেও তার মেয়ে বাড়ি না ফেরাতে ভিকটিমের পরিবারের লোকজন খোজাঁখুজি শুরু করে এবং ভিকটিমের কোন সন্ধান না পেয়ে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে অভিযোগ দায়ের করে। বিষয়টি র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প অবগত হয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে ২১/০২/২০২৩ খ্রীঃ তারিখ অনুঃ ০২:০০ ঘটিকায় র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন লিংকরোড এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরপূর্বক অপরাধীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করার জন্য অভিভাবকদের পরামর্শ প্রদান করা হয়েছে।
