মোঃ শাহজাহান, লালমনিরহাট।
লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে জাতীর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) বিকেলে এ প্রেস ব্রিফিং এ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন আগামী ২০ ফেব্রুয়ারি এ পরিচালিত হবে। ভিটামিন এ ক্যাপসুল খেলে শিশুদের মৃত্যুর গুজব রয়েছে এই গুজবে কান না দিয়ে নিজ নিজ কেন্দ্রে শিশুদেরকে নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেন তিনি ও গণমাধ্যম কর্মীদের প্রচারে সহায়তা করার আহবান জানান।
এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য লালমনিরহাট জেলার দুটি পৌরসভা সভা ও ৫ উপজেলায় এলাকা ভিত্তিক প্রতিটি কেন্দ্রে প্রত্যেক কেন্দ্রের দুজন করে স্বেচ্ছা সেবক থাকবেন। তারা শিশুদের ক্যাপসুল খাওয়াতে সহায়তা করবেন।
