
লোহাগাড়া প্রতিনিধি:সুকুমার নাথ
লোহাগাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে এক সম্প্রীতি আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা ও লোহাগাড়া উপজেলার নেতৃবৃন্দরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ রিটন দাশ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। শিক্ষক মোবারক আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, সহ সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান,শিক্ষাবিদ অধ্যাপক জালাল আহমদ, আমিরাবাদ ইউনিয়ন আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম, কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইদ্রিস,কলাউজান ইউনিয়ন আমীর ডা. সিদ্দিক আহমদ,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী,
উপদেষ্টা শিক্ষক সুজিত পাল,উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ, উপদেষ্টা শিবুরঞ্জন পাল,উপদেষ্টা প্রসেনজিৎ পাল ও সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ প্রমূখ। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সহসভাপতি মৃনাল দাশ মিলন, সহ-সভাপতি শিক্ষক নরেন দাশ,জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ডা: সুকুমার নাথ,সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, সহসাধারণ সম্পাদক রনজিত দাশ নটু,অর্থ সম্পাদক ডা: মধু কান্তি দাশ, কার্যনির্বাহী সদস্য ডা: শ্যামল সিকদার, সুজন দাশ, রাজু দাশ ও প্রদীপ দাশসহ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন আমরা কথায় নয়,কাজে বিশ্বাসী। আমাদের কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান নির্দেশনা দিয়েছেন আমরা যেন সনাতনী ভাইদের পাশে থেকে তাদের নিরাপত্তা ব্যবস্থা করি। তাহার নির্দেশনায় আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের ভয়ের কোন কারণ নেই। জামায়াতে ইসলামী নেতৃবৃন্দরা সবসময় আপনাদের পাশে আছে। আগামীতে আপনাদের যেসকল ধর্মীয় অনুষ্ঠান রয়েছে আপনারা নির্ভয়ে সেসব অনুষ্ঠান সাড়ম্বরে পালন করবেন। আমাদের নেতৃবৃন্দরা আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করবে। তিনি আরো বলেন সারাদেশে যারা হামলা ও ভাংচুর চালাচ্ছে তাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। হামলাকারীরা দেশ ও জাতির শত্রু। বাংলাদেশকে একটি শান্তির নীড়ে পরিণত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশে চলমান সহিংসতা কারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।