
শরীয়তপুর সংবাদদাতা
শরীয়তপুরের নড়িয়ার রোকন শেখ ব্যতিক্রমী ড্রাগন টি রেসিপি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন চা প্রেমীদের মাঝে ইতিমধ্যে ব্যতিক্রমী চায়ের জনপ্রিয়তা ছড়িয়ে পরেছে চারিদিকে।
বিকেল থেকে রাত পর্যন্ত জমজমাট থাকে বাহারি এ চায়ের স্টল ভিন্ন সাধের চা উপভোগ করতে দূর দূরন্ত থেকে ছুটে আসছে চা প্রেমীরা।
ড্রাগনটি নামে যেমন স্বাধেও তেমন ভিন্নতা লেবু পাতা খোসা কালোজিরা ধনিয়া ও আদার রসের সংমিশ্রনে তৈরি করেন এ চা যা পরিচিতি পেয়েছে ড্রাগনটি নামে পাওয়া যায় আর উনিশ পদের চা।
রোকন শেখ বলেন চা একটু ব্যতিক্রমী যেহেতু আমি তৈরি করে লেবু দিয়ে, লেবু চোকলা,লেবুর রস,আদার রস,পিয়াজ,ধনিয়া,রসুন ইত্যাদি দিয়ে আমি চা তৈরি করি।
দুপুর বিকেল গড়িয়ে গভীর রাত অবদি চলে এই চায়ের আড্ডা আশপাশ থেকে ছুটে আসেন চা প্রেমীরা।
প্রতিদিন দোকানটিতে চা বিক্রি হয় ৬০০ থেকে ৭০০ কাপ দাম ১৫ থেকে ৬০ টাকা পর্যন্ত। প্রতিদিন ঘরে বিক্রি হয় ১৫ হাজার টাকা।