
ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম।
রবিবার ( ৭ নভেম্বর ২০২৩) মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ৭ বারের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পুত্র আইটি বিষেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রুহেল বলেন মিরসরাই হলো শান্তির জনপদ এই জনপদ কে বিএনপি জামাত জোট অস্থিতিশীল করতে চাইলে তার দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। মন্ত্রী পুত্র আরো বলেন শেখ হাসিনা সরকার জনগণের উন্নয়ন মুখি সরকার।
এ সরকারের আমলে দেশের বড়ো বড়ো উন্নয়ন কার্যক্রম চলমান। বঙ্গবন্ধু টানেল পদ্মা সেতু তা জলন্ত উদাহরণ।
তিনি আরো বলেন মিরসরাই কে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলা হবে সেই লক্ষে এশিয়ার সর্ববৃহত অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্প জোন গড়ে তুলা হয়েছে।
রুহেল আরো বলেন আওয়ামী লীগ সরকার কে উৎখাত করতে দেশ বিদেশে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র কে মোকাবেলা করতে যুবলীগ ছাত্রলীগ কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং বর্তমানে বিএনপির সহিংসতা থেকে জনগণের জানমাল রক্ষা করতে ছাত্রলীগ যুবলীগ কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শান্তি সমাবেশ আরো বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করের হাটের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন আরো বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক বৃন্দ, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা যুবলীগের সভাপতি মাঈনুর ইসলাম রানা, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ন আহবায়ক ফাহিম উর হুদা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মামুন উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ