
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী শেফা নুর ইবাদী গতকাল (৯জুন) আনুমানিক রাত ১২ টার দিকে অকাল প্রয়াণ করেন। তাঁর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ববি প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।সোমবার (১০ জুন) বিকালে ববি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বাক্ষরিত এক শোক বার্তা পাঠানো হয়।
এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এর সকল সদস্য তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।##