শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ১ কোটি ৫৬ লক্ষ ৪৯ হাজার ২৬ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।(৪মে)২০২৩,ইং রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদে সুধী সমাবেশে এ বাজেট ঘোষনা করেন অত্র ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব এস এম শরিফুল ইসলাম( সবুজ) , হিসাব সহকারী রানা মিয়া, উদ্যোক্তা রাশেদুল ইসলাম , ইউপি সদস্য জহুরুল ইসলাম, আব্দুল মতিন ফকির, জাহাঙ্গীর হোসেন, ইমরান নাজির, শাহজাদা, জিল্লুর রহমান, ইকবাল হোসেন বাবু, আনোয়ার সাদাত রুহেল, খোরশেদ আলম কাজল, সংরক্ষিত মহিলা সদস্য বিউটি আরা, শ্যামলী আক্তার, ফাতেমাসহ আরও অনেক।
