শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে আটমুল ইউনিয়ন বি এন পি ও অংগ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ই জুন২০২৩ইং বৃহস্পতিবার সন্ধায় আটমুল ইউনিয়নের পুঁইয়াগাড়ী গ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে ও শিবগঞ্জ উপজেলা বি এন পির সন্মানিত সভাপতি মীর শাহে আলম এর দিকনির্দেশনায় দলকে শক্তিশালী ও বেগবান করার লক্ষে আটমুল ইউনিয়ন যুবদলের নবনির্বাচিত সভাপতি মোঃ খোরশেদ আলম কাজল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আটমুল ইউনিয়ন বি এন পির সন্মানিত সভাপতি মোঃ আবু জাকের মাকু চাচা,
, ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান দুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস সরকার,সহসভাপতি কাজী মোঃ সিরাজুল ইসলাম,নির্বাহী সদস্য মোঃ আবু বক্কর, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন বাবু,শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রায়হানুল হক রনি,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ বিপুল রহমান, শিবগঞ্জ পৌরসভা ছাত্র দল সভাপতি মোঃ শাহিনুর ইসলাম আলামিন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল আলম আক্কাস,শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম মেম্বার, সাজ্জাদ হোসেন রুহেল,মোঃ জিল্লুর রহমান মেম্বারসহ বি এন পি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
