
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে কর্মরত ৩৩ জন দোকান কর্মচারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকানি ও কর্মচারীদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।
উত্তরাঞ্চলের শীতের তীব্রতা বরাবরই প্রকট। শীতের এই তীব্রতার কথা মাথায় রেখে শুরুতেই শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন দোকান থেকে শীতের বস্ত্র প্রয়োজন কিন্তু লোকলজ্জায় কারো কাছে চাইতে পারেনা এমন কর্মচারীদের তালিকা তৈরি করেন মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীরা। সেই তালিকা অনুযায়ী ৩৩ জনকে এই বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের অধ্যাপক অমিত কুমার দত্ত বলেন, স্বেচ্ছাসেবামূলক কাজের অংশ হিসেবেই এই কাজ করা হয়েছে। মূলত শিক্ষার্থীরা উদ্যোগ নিয়েই এটা করেছে। এতে বিভাগের শিক্ষকরাও সহযোগিতা করেছেন।