
ভাঙ্গা প্রতিনিধি
পহেলা জানুয়ারি ২০২৬ এর নতুন বছরে গভীর রাতে ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ তাদের খোঁজখবর নিয়েছেন ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম।
শীতের তীব্রতায় বৃহস্পতিবার মধ্যরাতে ভাঙ্গা উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ সাদরুল আলম সিয়াম
এ সময় ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ সাদরুল আলম সিয়াম বলেন, প্রধান উপদেষ্টার তহবিল থেকে পাঠানো কম্বল বিতরণের অংশ হিসেবে ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘুরে ঘুরে মাদ্রাসার শিক্ষার্থীসহ ছিন্নমূল অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ তাদের খোঁজখবর নেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম। প্রায় ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মানবিক অফিসার মোঃ সাদরুল আলম সিয়াম । শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক অফিসার মোঃ সাদরুল আলম সিয়াম এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং মন খুলে দোয়া করেন।
ভাঙ্গা উপজেলার প্রশাসন কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অসহায় মানুষ।