
সুনামগঞ্জ (ছাতক) সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা আমীর তোফায়েল আহমদ খাঁন বলেছেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর সৈরাচার শেখ হাসিনার নির্দেশে হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের জনসভা থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পরই উত্তর গেইটে জামায়াতের জনসভায় আওয়ামী সন্ত্রাসীরা লগি বৈঠার তান্ডব শুরু করে। শেখ হাসিনার উত্তেজনা পুর্ন বক্তব্যের কারনে সন্ত্রাসীরা রক্তের হুলি খেলায় মেতে উঠেছিল। সেদিনের সেই ঘটনায় জাতি যে পথহারা হয়েছিল ৫ আগষ্ট অভ্যুত্থান এর মধ্য দিয়ে জাতি কলংক মুক্ত হয়েছে, সঠিক পথের দিশা পেয়েছে। শেখ হাসিনা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা হারালে ২ লক্ষ লোক মারা যাবে। কেন বলেছিল তারা জানে যে অপরাধ তারা করেছে গুম খুন রাহাজানি করেছে এর বদলা তারা পাবে। ক্যংগারু কোর্ট করে আমাদের ১১ নেতাকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে খুন করা হয়েছে। কিন্তু তারা জানেনা জামায়াত নেতাদের খুন করা যায়, আদর্শকে খুন করা যায় না।
তিনি বলেন এত জুলুম নির্যাতনের পরেও জামায়াতের একজন কর্মীও দেশ ছেড়ে পালায়নি। কিন্তু তারা পালিয়েছে।
২৮ অক্টোবর ও জুলাই অভ্যুত্থান এর ঘটনায় সকল হত্যাকান্ডের বিচার এ দেশের মাটিতে হবে বলে হুসিয়ারী উচ্চারণ করেন তিনি।
শনিবার দুপুর ২ টায় ছাতকের দোলার বাজার বাংলাদেশ জামায়াতে ইসলামী দোলার বাজার ইউনিয়ন শাখা উদ্দ্যোগে আয়োজি জুলাই গনঅভ্যুত্থান ও ২০০৬ সালের ২৮ অক্টোবর সংগঠিত গনহত্যাকারীদের বিচারের দাবীতে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমদ খাঁন এই কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল- মাদানী বলেন, ছাতক দোয়ারা বাসী কখনো কোন আলিমকে নির্বাচিত করে নাই, আর বলেন, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার ধর্শন করেছে তাদের বিচার হতে হবে।
দোলারবাজার ইউনিয়ন জামায়াতের আমীর জাবেদ আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা ইমরুল হাসান জাফরীর পরিচালনায় উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার , ছাতক উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আকবর আলি , উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, শাহপরান থানা জামায়াতের শাহেদ আলী, ছাতক উপজেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটার আব্দুল আউয়াল, সিলেট জালালাবাদ জামায়াতের কর্ম পরিষদ সদস্য ওবায়দুল হক শাহীন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন জামায়াতের আমির সালাউদ্দিন,জামায়াতে নেতা ফরিদ উদ্দিন, জেলা শিবির অর্থ সম্পাদক তোহা, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন জামাতের আমির আরফাত হাসান রাহাত, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটার এটিএম আব্দুল তাহিদ,ছাত্রশিবি দক্ষিণের সভাপতি ফাহিম জামায়াতে নেতা নজমুল হোসেনসহ প্রমূখ।