
হামিদুল হাসান নিজস্ব প্রতিবেদকঃ
ভারতের পুরোহিত রাজগিড়ি মহারাজ কতৃক মহানবী হযরত মুহাম্মদ সঃ কে কটুক্তি ও তার সমর্থন দানকারী বিজিবি নেতা নিতিশ নারায়ণ এর গ্রেফতার ও বিচারের দাবিতে শেরপুর জেলার সর্বোস্তরের মুসুল্লিরা ৩রা অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের থানামোড় গোলচক্করে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন মুসুল্লিরা।
এ সময় বক্তব্য রাখেন জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুল হক, জেলা হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা সিদ্দিক আহমেদ,
মাওলানা আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন,
মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা ফজলে করিম আশরাফী, মুফতি রফিকুল ইসলাম কাসেমী, জেলা তবলিগ জামাত এর আমির শরিফুল ইসলাম সানি প্রমুখ। এ সময় বক্তারা বলেন
রাজগিড়ি মহারাজ ও তার সমর্থন দানকারী বিজিবি নেতা নিতিশ নারায়ণকে দ্রুত গ্রেফতার ও বিচার করত হবে। অন্যথায় আরো জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। সেই সাথে সর্বোস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ভারতীয় সকল পণ্য বয়কটের আহ্বান জানান। সমাবেশ হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করেন।