
ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম।
মিরসরাই উপজেলার ১২ নং খেয়াছরা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের কৃতি সন্তান ও ১২ নং খৈয়াছরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব কামরুল হাসান শিবলু শেরে বাংলা এ কে ফজলুল হক পিস এওয়ার্ড ২০২৩ এর জন্য মনোনিত হয়েছে। কামরুল হাসান শিবলু ০৯ নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির সন্তান।
উক্ত ওয়ার্ডের একজনের সাথে কথা বলে জানা যায় শিবলু মেম্বার হওয়ার আগে থেকে ও সমাজ সেবার সাথে জড়িত ছিলো। এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে যে-সব রাস্তা দিয়ে চলাচল অনুপযোগী হয়ে যায় শিবলু ব্যাক্তিগত উদ্যোগে রাস্তাঘাট মেরামত করে দিতেন। গরিব কোন মেয়ের বিবাহ না হলে এলাকার বিত্তশালী ও নিজের থেকে অর্থ দিয়ে বিয়ের ব্যবস্ধা করতেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনুর সাথে কথা বলে জানা যায় শিবলু তরুন মেম্বার ও উদ্যোমী জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকে। শিবলুর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন চেয়ারম্যান।