ইয়াছিন আবদুল্লাহ,সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শ্যামনগরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩।
২১ শে ফেব্রুয়ারি আমাদের বাঙ্গালিদের জন্য একটি গৌরব উজ্জ্বল দিন। ইতিহাসের এই দিনেই মাতৃভাষার জন্য রাজপথে জীবন দিতে হয়েছিল সালাম, বরকত, রফিক শফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকেই।
বিশ্বের ইতিহাসের বুকে মাতৃভাষার জন্য বীরল দৃষ্টান্ত স্থাপন করেছিলাম আমরা এই বাঙালীরাই। আর তাই এই দিনটি আজ শুধু বাংলাদেশ স্মরণ করেনা। ২১ শে ফেব্রুয়ারি দিনটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। সারা বিশ্বই দিনটি স্মরণ করে।
শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ১২ টা ১ মিনিটে পুস্প অর্পণ করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম, জগলুল হায়দার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাব সভাপতি জি,এম,আকবর কবীর, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলা, সুশান্ত বিশ্বাস, যুবলীগ সভাপতি জাকির হোসেন,রিপোর্টার্স ক্লাব সভাপতি আল ইমরান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহাবুব বাবু প্রমুখ।
২১ শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে সকল সরকারি বেসরকারি অফিস আদালত, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান র্যালি নিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে গিয়ে পুষ্প মাল্য অর্পণ করেন
