
বিকাশ বিশ্বাস
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার ছোট বড় ৪৫ জন মৎস্য চাষীদের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ২০২৪-২৫ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২১ জন মৎস্য চাষীকে ২০ কেজি, ২৩ জনকে ১০ কেজি এবং ১ জনকে ১২ কেজিসহ মোট ৬১২ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ সিরাজী, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, বড় গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনার সংগঠনের সভাপতি মিন্নত আলী, সম্পাদক বজলু মিয়া, সাবেক সভাপতি আব্দুস সোবহান চৌধুরী, সাবেক সহ- সভাপতি শাহেব আলী প্রমুখ।