খুলনা প্রতিনিধি
আজ ১৪ আগস্ট ২০২৩ খ্রিঃ, ৩০ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ সকাল ১১.৪৫ ঘটিকায় খুলনা সদর থানাধীন শেখপাড়াস্থ নিজ বাসভবনে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, এমপির সহিত কেএমপি’র নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনারকে কেএমপিতে স্বাগত জানান এবং খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; খুলনা বিভাগীয় নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি জনাব শেখ জালাল উদ্দিন রুবেল; বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব কে.এম আরিফুল হক, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এবং সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মমতাজুল হক।
