ময়মনসিংহ প্রতিনিধি
০৪/০৭/২০২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে পাঁচটি প্রকল্প (রোজ গার্ডেন, ঢাকাস্থ কবি নজরুল ইনস্টিটিউট ভবন, রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও কিশোরগঞ্জের মিঠামইনের আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, ময়মনসিংহের মুক্তাগাছা সাংস্কৃতিক কেন্দ্র, জাতীয় জাদুঘরে শিশু গ্রন্থাগার এবং গণগ্রন্থাগার অধিদপ্তর ভবন) এর
ভিত্তিফলক উন্মোচন ও কপিরাইট ভবন উদ্বোধন করেন।
একই সময়ে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চুয়ালি উপভোগ করেন ময়মনসিংহ জেলায় কর্মরত প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ আপামর জনসাধারণ। পরবর্তীতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, মাছুম আহাম্মদ ভূঞা, পুলিশ সুপার, ময়মনসিংহসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
