
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
আলকরা ইউনিয়নের বাকগ্রামের কৃতি সন্তান অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব এর উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে।
লাটিমী থেকে আলকরা বাজারের হয়ে বান্দেজলা পর্যন্ত সড়কটিতে অনেক ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে চলাচলে অনউপযুক্ত হয়ে পড়েছিলো। ।। এ অবস্হা দেখে অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কা করে দেন।।
সমাজ সেবক এনামুল হক আইয়ুব আলকরার বিভিন্ন গ্রামের সবচেয়ে খারাপ অবস্হা সড়ক গুলোর খোজ খবর নিচ্ছেন এবং সংস্কার করে চলাচলের উপযুক্ত করে দেয়ার উদ্যোগ নিচ্ছেন।।
১০ আক্টোবর শক্রবার সকালে লাটিমী – বান্দেরজলা সড়টির সংস্কার কাজ পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এই সব কথা জানান।তিনি আরো বলেন মানব সেবামুলক কাজে সব সময় সহযোগিতা করে যাবো ইনশা আল্লাহ।।
এই সময় উপস্হিতি ছিলেন অনর্ব কর্পোরেশনের চেয়ারম্যান এনামুল হক আইয়ুব। এবং বাজার কমিটির সভাপতি আলী হায়দার সুমন। জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন ২ নং ওয়াড় সেক্রেটারী আহছান উল্লাহ। । বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাজী সফিকুর রহমান। সমাজ সেবক মনিরুজ্জামান মামুন। বাজারের ব্যবসায়ী বৃন্দু বলেন এ রাস্তা দিয়ে মানুষ যাতায়াতে অনেক ভোগান্তি পৌহাতে হচ্ছিল। এনামুল হক আইয়ুবের এই উদ্যোগে রাস্তাটি সংস্কার করে দেয়ায় মানুষের চলাচলে ভোগান্তি কমবে।। রাস্তা ভালো না হওয়ায় বাজারে ব্যবসা কমেগেছে,, এ ভাংগাচুরা রাস্তা দিয়ে অতিপ্রয়োজন ছাড়া কেউ বাজারে আসে না,, তাই রাস্তাটি সংস্কার করে দেয়ায় এনামুল হক আইয়ুব কে আন্তরিক ভাবে ধন্যবাদ।। বাজারের বিশিষ্ট ফার্মাসিস্ট ডা: মমিনুল ইসলাম খোন্দকার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলেন এনামুল হক আইয়ুবকে রাস্তাটি সংস্কার করে দিয়ে যানবাহন এবং মানুষের চলাচলে উপযুক্ত করে দেয়ায় এনামুল হক আইয়ুবের নিকট কৃতজ্ঞ ৷এনামুল হক আইয়ুব এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মানুষের কষ্টে দূরদর্শা দেখে রাস্তাটি সংস্কারে এগিয়ে এসেছেন।। তবে এলাকাবাসী এলজিডিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট জোর দাবী জানিয়েছেন অতিদ্রুত রাস্তাটি সংস্কার করে মানুষের স্হায়ী সমাধান করে দেয়ার জন্য । এই সময় বাজার ব্যবসায়ী বৃন্দসহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।