ময়মনসিংহ প্রতিনিধি
১১/০৬/২০২৩ খ্রিস্টাব্দে বিকাল ৪.০০ ঘটিকায় শহিদ শাহাবুদ্দিন মিলনায়তন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’-এর মাধ্যমে যোগদানকৃত শিক্ষকগণের এক দিনব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
আয়োজনের সভাপতিত্ব করেন জনাব মো: শফিউল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ।
