
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি,
দেশব্যাপী গনসংযোগর অংশ হিসেবে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠানটি শনিবার সকালে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত ছাত্র সমাবেশের সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ খায়রুল ইসলাম বিদ্যুৎ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাসুদ রানা চপল ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম ।