
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার ভোরে ছাতারিয়া বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠানের মালিকদের সূত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া বাজার এলাকার গতকাল সোমবার ভোরে বৈদ্যুতিক ছট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে আলম মিয়ার মনিহারী দোকান, রঞ্জু মিয়ার ডেকারেটরর দোকান ও আলতাব হোসেনের মনিহারী দোকান ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা পরিশ্রম করে আগুন আয়ত্তে আনে।
মনিহারি দোকানে আলম মিয়া বলেন, আমার দোকানের ১০ লাখ টাকার মালামাল পুইরা ছাই হয়ে গেছে।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।