আল ইমরান বেল্লাল
নেছারাবাদ প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ সরুপকাঠী বিখ্যাত এক ব্যাবসা নারকেলের ব্যাবসা। বরিশালের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদল, ভাইজোড়া এলাকা জুড়ে রয়েছে অনেক নারকেল ব্যাবসায়ি। তারা মুলত বিভিন্ন গ্রাম ও হাট বাজার থেকে নারকেল ক্রয় করে, নারকেলের হাফ ছোবলা ছিলিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। ভাইজোড়া এলাকা ঘুরে দেখা যায় বর্তমানে ছোট বড় ১০/১২ জন ব্যাবসায়ি এ পেশায় জড়িত আছে। নারকেলের সাথে, এখানে আসপাশের এলাকা থেকে অনেক খুচরা বিক্রেতা নারকেল বিক্রয় করতে আসে। ও নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া বাজারে প্রতি বৃহস্পতিবার ও সোমবার হাট বসে। সেই হাট থেকেও নারকেল সরবরাহ করে থাকে। নাজিরপুর উপজেলার সবথেকে বড় ভাসমান বাজার বৈঠাকাটা বাজার, প্রতি শনি ও মঙ্গলবার হাট বসে। সেখান থেকেও নারকেল সরবরাহ করে থাকে।
নারকেলের হাফ ছোবলা ছিলিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এলাকা ঘুরে জানা যায়, গত ১দশক আগে এখানে ব্যাপক নারকেল ব্যাবসায়ি ছিলো এই গ্রাম থেকে খুলনার বাগেরহাটে নারকেল তৈল কারখানায় নারকেল রপ্তানি করা হতো, প্রতিদিন গড়ে বাগেরহাটে ৪০/৫০ হাজার পিস নারকেল রপ্তানি করা হত। এখানকার এক ব্যাবসায়ি মোঃ খাইরুল ইসলাম বলেন। আগে যখন বাগেরহাট নারকেল দিতাম তখন আমাদের এখানে এই ব্যাবসাটা অনেক জমজমাট ছিলো। এখানকার অনেক মানুষের কর্মসংস্থান ছিলো এই নারকেলের সাথে। এখন বাগেরহাট নারকেল সরবরাহ বন্ধ, ধিরে ধিরে ব্যাবসায়ি কমে গেছে। এখন শুধু আমরা ঢাকা’তে নারকেল সরবরাহ করে থাকি আর সিরাজগঞ্জ। বর্তমান সময়ে আমাদের ব্যাবসা চরম দুর্ভোগে যাচ্ছে। গত রমজানের ঈদে আমরা এখান থেকে খুচরা এক একটা নারকেল ক্রয় করতাম ৮০/৯০ টাকা করে। আর এখন একটা নারকেল ক্রয় করি ৪০/৫০ টাকা করে। আমরা এখন নারকেল সরবরাহ করতে হিমসিম খাচ্ছি, কোথাও এখন নারকেল চালাতে পারছি না। নারকেল যদি সাথে সাথে রপ্তানি না করতে পারি তাহলে লোকসান হচ্ছে। দিনে দিনে নারকেলের দাম কমে যাচ্ছে। একজন খুচরা ব্যাবসায়ি এক নৌকাতে কিছু নারকেল নিয়ে আসা মোঃ ইদ্রিস বলেন, আমি বাগান ক্রয় করি বছর চুক্তিতে গত রমজানে একটা নারকেল বিক্রি করতাম ৮০/৯০ টাকা করে ভাবছিলাম হয়তো দাম এরকমই থাকবে কমলেও হয়তো কিছু কমতে পারে। তাই আমরা বাগান ব্যাবসায়িরা বেশি টাকা দিয়ে বাগান ক্রয় করি, হঠাৎ এত দাম কমে যাওয়ায় আমরা বাগান ব্যাবসায়িরা বিপুল পরিমাণ লোকসানে আছি। এখানে আশপাশের কয়েকটা গ্রামে ঘুরে দেখা যায়, নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের চিলতলা গ্রামে ও, কয়েকজন নারকেল ব্যাবসায়ি আছে। এখানেও আগের মত ব্যাবসায়ি নাই হাতে গোনা কয়েকজন ব্যাবসায়িক পরিচালনা করেন।
