
মোঃআল ইমরান রুবেল
স্টাফ রিপোটার।
পটুয়াখালী প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও প্রবীণ সাংবাদিক মো. জাকির মাহমুদ সেলিম আর নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম ইউনুস মিয়ার জ্যেষ্ঠ পুত্র।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে তিনি সহকর্মীদের কাছে একজন সজ্জন ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এ শোক সইবার শক্তি দান করেন।
আমিন।