রাঙ্গামাটি প্রতিনিধি
গত ২৫ মে ২০২৩খ্রি: ভিকটিম মো: মায়মুন ১০,০০০/- (দশ হাজার টাকা) বিকাশে লেনদেন করার সময় অসাবধানতাবশত বিকাশ নম্বর ভুল করায় টাকা অন্যত্র চলে যায়। পরে ভিকটিম ভুল নম্বরে যোগাযোগ করে বহু চেষ্ঠা করেও টাকা ফেরত নিয়ে আসতে ব্যর্থ হয়।
পরবর্তীতে গত ২৭ মে ২০২৩খ্রি: রাঙ্গামাটি কোতোয়ালী থানা জিডিমূলে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহযোগিতায় চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানাধীন এলাকা হতে টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
আজ ১০ জুন ২০২৩খ্রি: পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত ১০০০০/- টাকা ভিকটিমের নিকট হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ মহোদয়।
