
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বাড়ী থেকে সীমানা পিলার উদ্ধার দুই জনকে গ্রেফতার করেন পাটকেলঘাটা থানা পুলিশ ।
গ্রেফতার কৃতরা হলেন, নগরঘাটার নিমতলা এলাকার বরুণ মন্ডলের ছেলে দেবব্রত মন্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মো: আতিয়ার রহমানের ছেলে মো: শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।
পাটকেলঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (নিরস্ত্র ) কৃষ্ণ পদ সমাদ্দার,উপ- পরিদর্শক (নিরস্ত্র ) লিটন এবং উপ-পরিদর্শক(নিরস্ত্র ) আলম সহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এসময় একটি সীমানা পিলারসহ দুই জন আসামীকে গ্রেফতার করেন । আটককৃতদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে। মামলা নং-৫।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র ) কৃষ্ণ পদ সমাদ্দার বলেন, উদ্ধার হওয়া সীমানা পিলারটি এক কোটি টাকা দিয়ে ক্রয় করে পাঁচ কোটি টাকায় বিক্রয়ের প্রচেষ্টা চলছিল বলে আসামীরা প্রাথমিক ভাবে স্বীকার করেছে। বৃহস্পতিবার গ্রেফতার কৃত আসামীর আদালতে সোপর্দ করা হবে।