খন্দকার সোহাগ, নারায়ণগঞ্জ থেকে-
গত১লা এপ্রিল রাত ০০:১৫ সময় সোনারগাঁ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় যে, চট্টগ্রাম হতে বিপুল পরিমাণ ইয়াবা চালান নিয়ে মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জ আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ, সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টাউনের নিকটবর্তী পুলিশ চেকপোস্টের আসে পাশে অবস্থান নিয়ে ঢাকা -চট্রগ্ৰাম মহা সড়কের ঢাকা গামী সকল গাড়ীও সন্দেহবাজনদের তল্লাশি শুরু করতে থাকেন।এবং রাত ২:০৫ ঘটিকায় চট্রগ্ৰাম থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৪৯-৩৩৪১) তল্লাশি চালালে,যাত্রী বেশে বসে থাকা তিন ব্যক্তি,হাতে ব্যাগ সহ দৌড়ে পালানোর চেষ্টা কালে সোনারগাঁ থানা পুলিশ আসামিদের আটক করে।
আটককৃতরা হলেন, ১/কক্সবাজার জেলার, কক্সবাজার থানার,করিম সিকদার গ্ৰামের, মোঃ মোস্তাক আহমেদ এর ছেলে সারোদ ইসতিয়াক আহমদ(৩৮),২/ চট্রগ্ৰাম জেলার পাঁচলাইশ থানা, কাতালগঞ্জের মোঃ কামরুল ইসলাম ভুঁইয়ার ছেলে, মোঃ দৌলত আজিম ভূঁইয়া (৪৩),৩/সিরাজগঞ্জ, কাজী পুর থানার আলমপুর গ্ৰামের স্বামী, মোঃ দৌলত আজিম ভূঁইয়ার স্ত্রি,মিম আক্তার খুশী (১৮),৪/কুমিল্লা, লাকসাম থানার,কোমার ভোগা গ্ৰামের জয়নাল আবেদীনের ছেলে, মোঃ মুজিবুল হক (৩২)
এই বিষয়ে, সোনারগাঁ থানা ওসি, মোঃ মাহাবুবুর রহমান জানান, আসামিদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মাদক মামলা চলমান আছে। এবং সোনারগাঁ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
