যশোর প্রতিনিধি
অদ্য ১৬/০৭/২০২৩খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় আগামীকাল ১৭জুলাই ২০২৩খিঃ অনুষ্ঠিতব্য বেনাপোল পৌর সভা, মনিরামপুর উপজেলায় হরিহরনগর ইউনিয়ন পরিষদ ও ঝিকরগাছা উপজেলায় পানিসারা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যের শূন্য পদে(উপ-নির্বাচন), সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় মনিরামপুর থানায় নির্বাচনী ব্রিফিং-এ সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর এবং বেনাপোল থানায় নির্বাচনী ব্রিফিং-এ সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর।
এছাড়াও ঝিকরগাছা থানায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিং এ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উক্ত নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রতিটি পুলিশ সদস্যদের ইতোমধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন জনাব মুকিত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার,”খ” সার্কেল, যশোর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নির্বাচন ডিউটিতে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যবৃন্দ।
