
রংপুর প্রতিনিধি
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি)! বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন এলাকার ছোট ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আরএমপি কোতয়ালি থানায় এবং ডিএমপি যাত্রাবাড়ী থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ পৃথক বেশ কয়েকটি মামলা হয়েছে #