
নিজস্ব প্রতিবেদক
আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ শরিফুল ইসলাম সাভার উপজেলা বাসি কে মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারক বাদ জানিয়েছেন। তিনি বলেন, বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে রহমত, মাগফেরাত ও নাজাতের মাস, মাহে রমজান।
এই মাসে আল্লাহ আমাদের সবাইকে আত্মাশুদ্ধির একে অপরের সুযোগ করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সব ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। তিনি আরও বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহ গুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। অবশ্য রোজা আমাদের কে পাপ থেকে বিরত রাখে, ইমান ও তাকওয়া অর্জন করতে সহায়তা করে। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।
হিংসা-প্রতিহিংসা, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসা সহ সব ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা প্রদান করেন প্রবিত্র মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পবিত্র মানুষ হিসেবে তৈরি করে তুলতে হবে। মানবাধিকার, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষায় মুসলমানদের সচেষ্ট থাকতে হবে। রমজান মাস সমবেদনা ও সহযোগিতা প্রদর্শনের মাস এবং এটি সবর ও ধৈর্যের মাস। মাহে রমজানের ফজিলত ও মর্যাদা অনন্য ও অতুলনীয়। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে এ প্রার্থনা জানান তিনি।
এসময় তিনি আরো সামনে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকা জেলা উওর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোঃ ইমতিয়াজ আহমেদ দেওয়ান এর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।